ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

পিটিআই সমর্থকদের দোষী সাব্যস্ত করায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্য

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৩:২৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৩:২৫:১৯ অপরাহ্ন
পিটিআই সমর্থকদের দোষী সাব্যস্ত করায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্য
পাকিস্তানের সামরিক আদালতে পিটিআই সমর্থকদের দোষী সাব্যস্ত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, দেশটির বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে।

গত মে মাসে ইমরান খানের গ্রেফতারের পর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ১০৫ জন পিটিআই সমর্থকের বিরুদ্ধে সামরিক আদালতে মামলা করা হয়। গত শনিবার (২১ ডিসেম্বর) আদালত ২৫ জনকে দোষী সাব্যস্ত করে। এদের মধ্যে ১৪ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ নিয়ে রোববার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, সামরিক আদালতের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। একইদিন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।

এর আগে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এক বিবৃতিতে জানায়, তারা সামরিক আদালতের বিচার প্রক্রিয়াকে স্বচ্ছতা ও স্বাধীনতার অভাব হিসেবে দেখছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর এসব সমালোচনার কড়া জবাব দিয়ে জানায়, তাদের সংবিধান ও বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বতন্ত্র এবং মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

কমেন্ট বক্স
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে