ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, অভিযোগ রিজভীর

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৩:২৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৩:২৮:১৫ অপরাহ্ন
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, অভিযোগ রিজভীর
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গোয়েন্দা সংস্থাগুলো যদি নির্ধারণ করে দেয়, কারা নির্বাচিত হবে, তাহলে জনগণের আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না। এটি আমাদের গণতন্ত্রের জন্য হুমকি।”

রিজভী আরও বলেন, “বিএনপিকে ভাঙার জন্য সরকারের ভেতরে একটি ক্ষীণ প্রচেষ্টা চলছে কি না, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড জনগণের আস্থা নষ্ট করছে।”

সচিবালয়ে আগুনের ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে রিজভী বলেন, “সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এটি জনগণের মধ্যে সন্দেহ ও প্রশ্ন তৈরি করেছে। এমন গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগার ঘটনা নিছক দুর্ঘটনা হতে পারে না।”

সাইবার সুরক্ষা আইন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। তবে সাইবার সুরক্ষা আইনে এমন কিছু ধারা রয়েছে, যা স্বাধীন মত প্রকাশের জন্য ভয়াবহ হুমকি।”

ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, “গণতান্ত্রিক দেশ হয়েও ভারত কীভাবে শেখ হাসিনার মতো সরকারকে সমর্থন দেয়? এটি শুধু আমাদের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।”

কমেন্ট বক্স