ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ , ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয় জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ ‘ভিআইপি’ বন্দিরা রবি ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির গাদ্দাফি পুত্রের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান আমিরাতে লটারিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা পেলেন বাংলাদেশি প্রবাসী রোজ ডে তে জেনে নিন, কোন গোলাপের কী মানে অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে?

দেশে ফিরেছেন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৪:০৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৪:০৬:০০ অপরাহ্ন
দেশে ফিরেছেন জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী
দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় এসে পৌঁছান।

দেশে ফিরে আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি।”

তিনি জানিয়েছেন, আগামীকাল (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে তিনি আলোচনা করবেন। এ প্রোগ্রামটি মূলত একটি ওয়ার্ম-আপ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে।

আজহারী আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি বিভাগীয় সফর শুরু করবেন। পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি বিভাগে একটি করে তাফসির প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

নিজের দাওয়াতি অভিযাত্রার জন্য সবার কাছে দোয়া চেয়ে আজহারী বলেন, “রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্মের ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।”

আজহারীর দেশে ফিরে আসাকে ঘিরে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা মনে করছেন, তার এ সফর দেশের ইসলামিক দাওয়াহ ও তাফসির চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয়

ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয়