ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

শেখ হাসিনার নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুনের ঘটনা: রিজভী

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৫:১২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৫:১২:০৩ অপরাহ্ন
শেখ হাসিনার নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুনের ঘটনা: রিজভী
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন যে, শেখ হাসিনা সরকার ও তার দোসরদের নথি চাওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “চারদিকে শোনা যাচ্ছে, একটা রাজকীয় দল করার চেষ্টা চলছে। কারা কোন রাজনৈতিক দল করবেন, সেটা যদি কেউ ঠিক করে দেয়, তাহলে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কোথায়? দেশের মানুষ এসব মেনে নেবে না।” তিনি আরও বলেন, “মইনুদ্দিন-ফখরুদ্দিন, এরশাদ এবং হাসিনার মতো একই সংস্কৃতি পুনরাবৃত্তি হলে পরিবর্তনের আশা কোথায়?”

রিজভী সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন করে এর পেছনের সত্য উদঘাটনের দাবি জানান।

অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, “কীভাবে বন্ধ সচিবালয়ে আগুন লাগে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে।”

তিনি আরও বলেন, “উপদেষ্টাদের এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যাতে ড. মুহাম্মদ ইউনূসের সম্মানহানি হয়। বরং এমন কথা বলা উচিত, যা হাসিনা সরকারের দুর্নীতির তথ্য উন্মোচন করে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট