ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৫:২২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৫:২২:৪৫ অপরাহ্ন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় ১৯টি ফায়ার সার্ভিস ইউনিটের ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর ভবনের ৮ তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আগুন প্রথমে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫৪ মিনিটে শুরু হয়। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরে মোট ১৯টি ইউনিটের সহায়তায় সকাল ৮টা ৫ মিনিটে আগুনের তীব্রতা কমানো হয়। পরে দুপুরে আগুন পুরোপুরি নেভানো হয়।

বিকেল পৌনে ১২টার দিকে যখন আগুন পুরোপুরি নিভে যায়, তখন ৮ তলায় কুকুরটির পুড়ে যাওয়া দেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ওঠে। কেউ বলছেন, এটি হয়তো কোনো সরকারি কর্মকর্তার পোষা কুকুর, আবার কেউ ধারণা করছেন, কোনোভাবে কুকুরটি ভবনে ঢুকে পড়েছিল। তবে এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ফায়ার ফাইটার মো. ইমরান শিকদার জানান, "আগুন নিয়ন্ত্রণে আনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবনটি খোঁজার কাজ করা হয়। এ সময় কুকুরটির দেহটি উদ্ধার করা হয়।"

এদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল। এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটারসহ অন্যান্য সেন্ট্রাল ডেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকার ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা