ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

৮ তারকা নিয়ে ‘দাবাং ট্যুর’-এ বের হচ্ছেন সালমান!

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০২:০৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০২:০৩:৫৪ অপরাহ্ন
৮ তারকা নিয়ে ‘দাবাং ট্যুর’-এ বের হচ্ছেন সালমান!
দীপাবলির আগেই ধামাকা ঘোষণা দিলেন বলিউড মেগাস্টার সালমান খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শিগগিরই একটি ট্যুরে দুবাইয়ের উদ্দেশে পাড়ি জমাচ্ছেন তিনি। আর তার সঙ্গে থাকবেন জনপ্রিয় ৮ তারকা।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, সোশ্যাল মিডিয়ায় তেমন একটিভ থাকেন না সালমান। তবে হঠাৎই রোববার (২৭ অক্টোবর) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন তিনি। একটি ছবি শেয়ার করে জানান, ‘দাবাং দ্য ট্যুর- রিলোডেড’-এর কথা।ক্যাপশনে সালমান লেখেন, ‘দুবাই, প্রস্তুত হও! ৭ ডিসেম্বর ২০২৪-এ আসছে ‘দাবাং দ্য ট্যুর- রিলোডেড’।’
 এদিকে পোস্ট করা ছবি থেকে জানা যায়, দুবাইয়ের এ ট্যুরে সালমানের সঙ্গে থাকছেন জনপ্রিয় ৮ তারকা। এরা হলেন, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, প্রভু দেবা, তামান্না ভাটিয়া, মানীশ পল, আস্থা গিল ও সুনীল গ্রোভার।দুবাইয়ের এ ট্যুর ইভেন্টটির আয়োজক সালমান খানের ভাই সোহেল খান। এ কারণে সালমানের পোস্টটি শেয়ার করা হয়েছে আয়োজকদের ইন্সটাগ্রামেও। ট্যুর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তারা। যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বাজছে, দাবাংয়ের টাইটল সং। এরমধ্যের ভেসে আসে সালমানের কন্ঠ। তিনি বলছেন, সওয়াগোত তো করো হামারা ( আমাদের স্বাগত জানাও)।

 জানা যায়, আগামী ৭ ডিসেম্বর দুবাইয়ের এ ট্যুরে টানা ৪ ঘন্টার অনুষ্ঠানে নাচ, গান আর কমেডি উপস্থাপনায় মঞ্চ মাতাবেন তারকারা। তবে ট্যুরটি নিয়ে অনেক সালমান ভক্তই শঙ্কা প্রকাশ করেছেন। কেননা অভিনেতার বন্ধু ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এসসিপি) নেতা এবং তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকি সম্প্রতি খুন হন সালমানের হত্যার হুমকি দাতার কাছে। তবে বিষয়টি মাথায় রেখে ও সালমানের নিরাপত্তা নিশ্চিত করেই আয়োজনটি করার পরিকল্পনা জানিয়েছেন কর্তৃপক্ষ।প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় টিভি চ্যানেল কালারসে অনুষ্ঠিত ‘বিগ বস’-এর ১৮ সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা