ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

৯৯৯ নম্বর ক্লোন করে চাওয়া হচ্ছে পিন, পুলিশের সতর্কবার্তা

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৫:৪৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৫:৪৩:৫৭ অপরাহ্ন
৯৯৯ নম্বর ক্লোন করে চাওয়া হচ্ছে পিন, পুলিশের সতর্কবার্তা
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ক্লোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার চাওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে, যার ফলে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এআইজি ইনামুল হক সাগরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার চাওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ৯৯৯ নম্বর থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) বা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার চাওয়া হয় না। ৯৯৯ নম্বর শুধুমাত্র জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে জনগণকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার কারো সাথে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। সতর্ক থাকতে এবং প্রতারকচক্রের বিষয়ে সংশ্লিষ্ট থানা বা ৯৯৯ নম্বরে অবহিত করতে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা