ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

বেতন ১৩০০০, প্রেমিকাকে দিয়েছেন ফ্ল্যাট চড়েন বিএমডব্লিউ গাড়িতে

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৬:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৬:০৭:৪৭ অপরাহ্ন
বেতন ১৩০০০, প্রেমিকাকে দিয়েছেন ফ্ল্যাট চড়েন বিএমডব্লিউ গাড়িতে
ভারতের মহারাষ্ট্র রাজ্যে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। মাত্র ১৩ হাজার রুপি বেতনে সরকারি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরি করা হর্শাল কুমার ক্ষীরসাগর নামের এক যুবক বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছেন এবং নিজের প্রেমিকাকে বিলাসবহুল একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। কুমার বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সরকারি প্রতিষ্ঠানের অর্থ লুটপাট করেছেন।

হর্ষালের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের স্পোর্টস কমপ্লেক্সের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন এবং এই প্রতিষ্ঠান থেকে অর্থ চুরি করার জন্য একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করেন। তদন্তকারীরা জানিয়েছেন, তিনি স্পোর্টস কমপ্লেক্সের ব্যাংক অ্যাকাউন্টের ই-মেইল পরিবর্তন করতে পুরোনো লেটারহেড ব্যবহার করে আবেদন করেছিলেন। এর মাধ্যমে তিনি স্পোর্টস কমপ্লেক্সের ই-মেইল অ্যাকাউন্টের একটি নতুন সংস্করণ তৈরি করেন, যেখানে কেবল একটি অক্ষর পরিবর্তন করা হয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষ ভুল করে নতুন ই-মেইলে লেনদেনের যাবতীয় তথ্য পাঠিয়ে দেয়, যার ফলে হর্শাল সব লেনদেনের তথ্য পেয়ে যান।

এরপর, তিনি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করেন এবং চলতি বছরের ১ জুলাই থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ২১ কোটি ৬০ লাখ রুপি সরিয়ে নেন। এই অর্থ ব্যবহার করে তিনি ১ কোটি ২০ লাখ রুপিতে একটি বিএমডব্লিউ গাড়ি, ১ কোটি ১৩ লাখ রুপির একটি এসইউভি, ৩২ লাখ রুপির একটি বিএমডব্লিউ মোটরসাইকেল এবং প্রেমিকার জন্য বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ লুটপাটের ঘটনায় হর্শাল ছাড়াও আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। হর্শালকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং তার বিলাসবহুল গাড়িগুলোও জব্দ করা হয়েছে।

এই ঘটনা সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ক্রীড়া বিভাগের একজন কর্মকর্তা আর্থিক অনিয়ম সম্পর্কে জানার পর অভিযোগ দায়ের করেন, যার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী