ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস আলম

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০৯:৩১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০৯:৩১:২১ পূর্বাহ্ন
ষড়যন্ত্র আর পরিকল্পনা করে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে: সারজিস আলম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ‘ষড়যন্ত্র ও পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেছেন, ‘সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, ষড়যন্ত্র করে, প্ল্যান (পরিকল্পনা) করে এই আগুনটি লাগানো হয়েছে।’

আজ বৃহস্পতিবার দুপুরের পর পঞ্চগড় সরকারি অডিটরিয়মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, ‘ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে প্রতিনিধিত্ব করছে, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ; তাদের অফিসগুলো জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে। সেখানে খুনি শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময়ের অন্যায়, অপকর্ম, দুর্নীতির ফাইলগুলো ছিল। এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনি এই সচিবালয়ে এ রকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।’

সরকারের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত সেটা হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি। কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, অন্তর্বর্তী সরকারে আমাদের যারা প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার।’

সারজিস আলম বলেন, ‘যেকোনো জায়গায়, সেটা সচিবালয় হোক, আমলাতন্ত্র হোক, বাংলাদেশের যেকোনো সরকারি অফিসে হোক। কেউ যদি বিন্দুমাত্র অন্যায়–অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে, তাদের চেয়ার থেকে টেনে তুলতে হবে। এই সুযোগ আর দেওয়া যাবে না। ওই তিন, চার, পাঁচই আগস্টে খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনো কীভাবে সচিবালয়ে বসে অফিস করে? অথচ এই অভ্যুত্থান যদি সফল না হতো। তাহলে ওই খুনি শেষ হাসিনার দোসররাই আমরা যারা আন্দোলন করেছি, আমাদের সকলকে জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করত।’

সচিবালয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে সারজিস আলম বলেন, সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্ত করে তাদের দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। এ রকম ঘটনা আর যেন না হয়, সেটার জন্য অন্তর্বর্তী সরকার এবং রাজপথে যারা রয়েছে, তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা