ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

শীতের ভোরে পাবনার সড়কে ঝরল ৩ কৃষকের প্রাণ

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:১৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:১৯:৪৫ পূর্বাহ্ন
শীতের ভোরে পাবনার সড়কে ঝরল ৩ কৃষকের প্রাণ
পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন: উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
 
সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে রাঙামাটিয়ায় থেমে থাকা অবস্থায় সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে করিমন উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
পুলিশ পরিদর্শক আরও জানান, আহত পাঁচজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা