ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দুদকের তদন্ত হবে এক্সরে রিপোর্টের মতো: দুদক কমিশনার

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন
দুদকের তদন্ত হবে এক্সরে রিপোর্টের মতো: দুদক কমিশনার
দুর্নীতি দমন কমিশন (দুদকের) কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী বলেছেন, ‘দলমত দেখে বিবেচনা না করে, সততার সাথে দৃশ্যমান প্রমাণ নিয়ে কাজ করবে দুদক। আমরা চেষ্টা করব তদন্ত যাতে এক্সরে রিপোর্টের মতো হয়। চিকিৎসকরা যেমন এক্সরে রিপোর্ট বা আলট্রাসোনো রিপোর্ট দেখে বলতে পারে কোথায় সমস্যা আছে তেমনি সমাজে থাকা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির রোগকে দেখার জন্য দুদক আছে।’
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 জেলা শহরের লন্ডন স্কুলের অডিটোরিয়ামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।
এসময় তিনি আরও বলেন, ‘দুদকের কর্মীরা যেমন দক্ষ, তাদের তদন্ত রিপোর্টে তা দৃশ্যমান থাকবে। তখনি কেবল বিচারকরা ভালো বিচার করতে পারবে।দুদক কমিশনার বলেন, বর্তমান কমিশনের সবাই অনেক সাহসী। আশা করি, তাদের সাথে আমার সাহসের যে কমতি রয়েছে তা ইনশাআল্লাহ একসাথে হয়ে সাহসের পরিপূর্ণতা পাবে। একা আমি দুর্বল, কিন্তু তিনজন একসাথে হলে আর দুর্বল থাকবো না।

তিনি বলেন, ‘অত্যন্ত বেদনার সাথে বলছি যখন কমিশনের দিকে আঙুল উঠে, তখন কার কাছে মানুষ আস্থা পাবে, কাকে ভরসা করবে? পূর্ববর্তী কমিশনের বিরুদ্ধে আঙুল উঠেছে। সকলের নিকট দোয়া চাচ্ছি, আপনাদের সন্তানকে দোয়া করবেন, যেন এমন কোনো কাজ আমাদের দ্বারা না হয়, যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে না হয়।’অবসরপ্রাপ্ত বিচারক মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী বলেন, আমাদের কাজ বিচার করা নয়, আমাদের কাজ যারা আইনকে লঙ্ঘন করছে, নীতির বিপরীতে দুর্নীতি করেছে, যারা সরকারি আইন ও নিয়মের লঙ্ঘন করেছে, নৈতিক স্খলন করেছে, তাদেরকে চিহ্নিত করা। তাদেরকে বিচারের জন্য তদন্ত ও অনুসন্ধান করে বিচারে সোপর্দ করা। বিচার করবে মাননীয় বিচারকগণ। আমি বিচারক ছিলাম। তাই বলতে পারি, বাংলাদেশের বিচার ব্যবস্থা আস্থা রাখার মতো।
 
তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের এই মুহুর্তে অনেক সীমাবদ্ধতা রয়েছে। ২১০০ জনবলের মধ্যে দুদক প্রায় ১১০০ জনবল নিয়ে কাজ করছে। অর্ধেক জনবল নিয়ে কাজ করলে যা হয়, তারপরেও ১১০০ জন চেষ্টা করছে পরিস্থিতি অনুযায়ী কাজ করছে। নিজেদের মধ্যে গলদ থাকে তাহলে সংযত হয়ে যান। কারণ বর্তমান কমিশন নিজেদের বিরুদ্ধেও সিন্ধান্ত গ্রহণ করতে কুন্ঠাবোধ করবে না।’বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ড. এমরান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। জেলা শাখার নির্বাহী সদস্য ড. শরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি অধ্যক্ষ জোবদুল হক, রহনপুর পৌর শাখার সভাপতি আব্দুল কাইউম, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌহিদুজ্জামান, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, জেলা শাখার অর্থ সম্পাদক ডা. সুলতান আহমেদ, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ক্রীড়াবিদ নুরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
 
উল্লেখ্য, মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী অবসরকালীন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা