ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

প্রথমে কাজ, পরে প্রেম- পূজা চেরি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:৪৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:৪৯:১২ পূর্বাহ্ন
প্রথমে কাজ, পরে প্রেম- পূজা চেরি
রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। ক্যারিয়ারে বেশ কয়েকবার জড়িয়েছেন প্রেমের গুঞ্জনে। এ কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।তরুণ প্রজন্মের অভিনেত্রী পূজা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ মুক্তি পেতে চলেছে নতুন বছরেই। ২০২৫ সালের ২ জানুয়ারি মুক্তি পাওয়া এ সিরিজ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন পূজা। ভক্তদের জানান আগামীর পরিকল্পনাও।

 সাক্ষাৎকারে পূজা বলেন, সব মাধ্যমেই কাজ করেছি। শুধু ওয়েব সিরিজটাই বাদ ছিল। অনেক দিন ধরেই ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম। তবে গল্প আর আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করতে পারিনি।পূজা আরও বলেন, আমার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’-র পরিচালক ছিলেন রায়হান রাফি। প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’-র পরিচালকও তিনি। তাছাড়া ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরাও গুণী। যে কারণে এ ওয়েব সিরিজে অভিনয় করার লোভ কাজ করেছে।
 
আলাপচারিতায় এক পর্যায় অভিনেত্রীর প্রেম জীবন সম্পর্কে জানতে চাইলে পূজা বলেন, প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। তাই আমি সব সময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। তবে প্রেম কিন্তু কাজের ক্ষতিও করে। তাই আমার কাছে প্রথমে কাজ, পরে প্রেম।পূজা আরও বলেন, কাজই আমার প্রথম প্রেম। তাই আপাতত অন্য কিছু নিয়ে ভাবছি না। ভবিষ্যত পরিকল্পনা হিসেবে বলবো, কাজকে ভালোবেসে নিজেকে আরও শক্ত অবস্থানে দেখতে চাই। আমি কারো মতো হতে চাই না। বরং নিজের অভিনয় গুণ আরও বাড়িয়ে তুলতে চাই। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা