ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

নিরাপত্তা বন্ডে সই করে অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৫৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৫৪:১৩ অপরাহ্ন
নিরাপত্তা বন্ডে সই করে অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ২৬ নভেম্বরের সহিংসতা সংশ্লিষ্ট তিন মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর  ইসলামাবাদে জেলা দায়রা জজের আদালতে শুনানির পর বিচারক শাব্বির ভাট্টি ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত সাবেক ফার্স্ট লেডির জামিনের আবেদন মঞ্জুর করেছেন। প্রতিটি মামলার বিপরীতে ৫০ হাজার রুপি করে নিরাপত্তা বন্ডে সাক্ষর করে জামিন নিশ্চিত করেন বুশরা।

তারনল ও রমনা থানায় দায়ের করা মামলার শুনানিতে হাজির হন বুশরা ও তার আইনজীবীরা। এসব মামলায় চারটি এফআইআর জারি করা হয়েছেগত সপ্তাহের শনিবার পাকিস্তানের দুর্নীতি-বিরোধী আদালত (এটিসি) রাওয়ালপিন্ডিতে বুশরা বিবিকে ২৬ নভেম্বরের বিক্ষোভ সংশ্লিষ্ট ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দেয়। রাওয়ালপিন্ডি, আটক ও চাকওয়ালের একাধিক থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল। পাশাপাশি, ইমরান-বুশরা ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে তিন রেঞ্জারকে বিক্ষোভের সময় 'গাড়িচাপা' দিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

২৬ নভেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে বড় আকারে বিক্ষোভ করে পিটিআই। এই বিক্ষোভের পর থেকেই ইমরান, বুশরা ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে শাহবাজ শরীফের সরকার।বিক্ষোভ তুঙ্গে উঠলে সামরিক বাহিনী অভিযান চালিয়ে ইসলামাবাদের রেড জোন থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার হাতে এক হাজার নেতা-কর্মী ও সমর্থক গ্রেফতার হন। সরকার ইমরানের দলের বিরুদ্ধে 'জঙ্গি কৌশল' ব্যবহারের অভিযোগ এনেছে। এক অভ্যন্তরীণ নথিতে এ কথা বলা হয়েছে।

পিটিআই একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের মাধ্যমে এই বিক্ষোভকে ঘিরে সহিংসতার ঘটনাগুলো তদন্তের দাবি করেছে। তাদের অভিযোগ, পুলিশি অভিযানে একাধিক কর্মী নিহত হয়েছেন।

কমেন্ট বক্স
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে