ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিডনি-হোবার্টে ইয়ট রেসে ঝরল ২ প্রাণ

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০১:০৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০১:০৮:৫৮ অপরাহ্ন
সিডনি-হোবার্টে ইয়ট রেসে ঝরল ২ প্রাণ
অস্ট্রেলিয়ায় সিডনি থেকে হোবার্টের পথে ইয়ট রেসে অংশ নেওয়া দুই ব্যক্তি পৃথক ঘটনায় নিহত হয়েছে।তারা দুজনই পালের নিচের বুমের আঘাতে মারা গেছেন। ফ্লাইং ফিশ আর্কটোস ও বোলিন ইয়টে এ ঘটনা ঘটে বলে আয়োজকরা জানিয়েছেন।বিবিসি লিখেছে, প্রথম ইয়টগুলো শুক্রবার বা শনিবার ভোরে তাসমানিয়ার হোবার্ট শহরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে ইতোমধ্যে অনেকে প্রতিযোগিতা থেকে সরে গেছেন।

নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানিয়েছে, রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতের একটু আগে প্রথম ঘটনাটি কর্মকর্তাদের জানায়।এর ঠিক ২ ঘণ্টা পর শুক্রবার সোয়া ২টার দিকে নিউ সাউথ ওয়েলস পুলিশকে জানানো হয়, দ্বিতীয় নৌকায় থাকা ক্রুরা দ্বিতীয় ব্যক্তিকে সিপিআর (হৃৎপিণ্ড হঠাৎ বন্ধে জরুরি চিকিৎসা) দিচ্ছেন, সেটিও কাজ করেনি।

আয়োজকরা জানিয়েছেন, ঘটনার সময় ফ্লাইং ফিশ আর্কটোস ছিল নিউ সাউথ ওয়েলসের উল্লাদুল্লা শহর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল পূর্ব/দক্ষিণ-পূর্বে।আর নিউ সাউথ ওয়েলসের বেটম্যানস বে শহর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল পূর্ব / উত্তর-পূর্বে ছিল বোলিন।আয়োজকরা এক বিবৃতিতে বলেছে, “নিহত ক্রু, পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রইল।”অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, “সিডনি থেকে হোবার্ট পর্যন্ত ইয়ট প্রতিযোগিতা একটি অস্ট্রেলিয়ী ঐতিহ্য এবং সেই আনন্দের সময়ে দুই জীবন চলে যাওয়া হৃদয়বিদারক।”

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা এখনো চলছে। ১৯৪৫ সালে প্রথম অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রাণহানির ঘটনা এবারই প্রথম নয়।১৯৯৮ সালে প্রতিযোগীদের ওপর প্রচণ্ড ঝড়ের আঘাতে ব্রিটিশ অলিম্পিক ইয়টসম্যান গ্লিন চার্লসসহ ছয়জন নিহত হন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা