ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নরওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০১:২২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০১:২২:২৯ অপরাহ্ন
নরওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩
নরওয়েতে বাস দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।বিবিসি জানায়, বৃহস্পতিবার দেশের উত্তর-পশ্চিম উপকূলে হাদসেল এলাকায় স্থানীয় সময় দুপুরে (গ্রিনিচ সময় ১২টা ৩০ মিনিট) এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাসটি সড়ক থেকে ছিটকে হ্রদে পড়ে আংশিকভাবে ডুবে যায়।বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকাজে থাকা হেলিকপ্টারে করে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য যাত্রীদেরকে কাছের একটি স্কুলে নেওয়া হয়েছে।বাসের ভেতর থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।নরওয়ের রেড ক্রস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে সহযোগিতা করতে তারা একটি দল পাঠাচ্ছে।দুর্ঘটনাস্থলে তুষারঝড় ও প্রবল বাতাসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। অগ্নি নির্বাপন দল, অ্যাম্বুলেন্স এবং পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, বাসটি নারভিক শহর থেকে লোফোটেন দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল।দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি স্থানীয় হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাছের ভোগান জেলার মেয়র।নরওয়ের প্রধানমন্ত্রী দুর্ঘটনাটিকে খুবই গুরুতর পরিস্থিতি উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা