ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

তুষারঝড়ে বসনিয়ায় দুই লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০১:৪২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০১:৪২:৫০ অপরাহ্ন
তুষারঝড়ে বসনিয়ায় দুই লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন
শক্তিশালী একটি তুষারঝড় বলকান অঞ্চলের কয়েকটি দেশের ওপর দিয়ে বয়ে যায়। এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তুষারঝড়ের কারণে বসনিয়া ও হার্জেগোভিনার দুই লাখেরও বেশি বাড়িঘর বুধবার দ্বিতীয় দিনের মতো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।মঙ্গলবার শক্তিশালী একটি তুষারঝড় বলকান অঞ্চলের কয়েকটি দেশের ওপর দিয়ে বয়ে যায়। এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মূলত উত্তরপশ্চিমাঞ্চল ও মধ্য বসনিয়ার শহর ও গ্রামগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে দেশটির দুটি বিদ্যুৎ সংস্থা জানিয়েছেরয়টার্স লিখেছে, বুধবার খ্রিষ্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন তুষারপাত বন্ধ হলেও আগের তুষারপাতের কারণে অনেক রাস্তায় বরফের স্তূপ জমে ছিল আর তাতে বিভিন্ন শহর ও গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে।

ইলেক্ট্রোপ্রেনোস বিআইএইচ বিদ্যুৎ বিতরণ সংস্থার মুখপাত্র ইয়েলেনা মার্কোভিচ বলেন, “আমাদের কর্মীরা সবসময়ই মাঠ পর্যায়ে অবস্থান করছে ও নিজেদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছে।”কিন্তু বিপর্যস্ত অধিকাংশ বিতরণ লাইন দুর্গম এলাকায় হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হচ্ছে না, জানিয়েছেন তিনি।এদিকে প্রতিবেশী ক্রোয়েশিয়ার জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, তারা মধ্যাঞ্চলীয় লিকা অঞ্চলে বরফের নিচে চাপা পড়ে থাকা ৪৮ জনকে উদ্ধার করেছেন।

অন্যদিকে রোববার থেকে আল্পস পর্বতে আটকে পড়ে আছেন হাঙ্গেরীয় এক পর্বতারোহী। স্লোভেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল ঝড়ো বাতাস ও তুষারপাতের কারণে উদ্ধারকারী হেলিকপ্টারের পক্ষেও তার কাছে পৌঁছানো সম্ভব হয়ে উঠেছে না।বুধবার প্রায় সারাদিন সার্বিয়ার পশ্চিমাঞ্চলের প্রায় ১০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় থাকার পর রাতে সরবরাহ ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী