ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দেশ গঠনে সমর্থন চাইলেন জামায়াত আমির

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০২:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০২:১২:২৬ অপরাহ্ন
দেশ গঠনে সমর্থন চাইলেন জামায়াত আমির
আগামীর দেশ গঠনে সবার সমর্থন চাইলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা ও সমর্থন চান তিনি।শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন  জামায়াত আমির।তিনি বলেন, ‘জামায়াত সেই রাষ্ট্র দেখতে চায়, যেখানে ধনী-গরিবের ভারসাম্য থাকবে। রাষ্ট্র সবার অধিকার নিশ্চিত করবে। চেতনার বড়ি বিক্রি হবে না এবং কেউ দাসও হবে না।’

জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সম্মেলন সফল করতে সকাল ৮টার মধ্যে সমাবেশস্থল যশোর ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতাকর্মীসহ সাধারণ মানুষ মূল মাঠে স্থান না পেয়ে পাশের টাউন ময়দানসহ আশপাশের রাস্তায় অবস্থান নেন।উপস্থিত লক্ষাধিক জনতার উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘গত ১৬ বছরে এদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার। শিক্ষার পরিবর্তন দিয়েই এদেশ গড়ে তোলা হবে। তরুণরা সার্টিফিকেটের সঙ্গে চাকরি নিয়ে বের হবেন এবং ওই জেনারেশনের হাতেই তুলে দেয়া হবে দেশ।’

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘তারা দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল দাবি করলেও দেশে চলেছে হাহাকার। তাদের লুটপাটের কারণে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। মানুষ আগুন দিয়ে পেট ভরছে। স্বৈরাচার চলে গেলেও চাঁদাবাজ, দখলদার ও জুলুমমুক্ত হয়নি দেশ।’

তিনি আরও বলেন, ‘শহীদদের রক্তের প্রতি বেঈমানি করা যাবে না। চাঁদাবাজ-দখলদার হওয়া যাবে না। এটা যারা করবেন তারা ঘৃণিত হবেন।’জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আজিজুর রহমান এবং ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলা আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা