ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে যুবক নিহত, এক নারী আটক

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০২:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০২:২০:৩৭ অপরাহ্ন
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে যুবক নিহত, এক নারী আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় লাভলী নামে এক নারী ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাতে সাত-আট জনের একদল সহস্র ডাকাত কাহিন্দি গ্রামের ইলুমদি রাস্তায় অটোরিকশায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া দেন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বিল্লাল ডাকাত ও তাদের সহযোগী লাভলী জনতার হাতে ধরা পড়ে। বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়। এ সময় তার সহযোগী লাভলী আত্মরক্ষার জন্য একটি খালে ঝাঁপ দেয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও আহত লাভলীকে উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম সময় সংবাদকে বলেন, ‘নিহত বিল্লাল হাইজাদী এলাকার বাসিন্দা ও পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় আটক নারী লাভলীকে আসামি করে আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী