ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

দীর্ঘ ৪১ বছর করেছেন ইমামতি, পেলেন রাজকীয় বিদায়

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:১৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:১৩:২৮ পূর্বাহ্ন
দীর্ঘ ৪১ বছর করেছেন ইমামতি, পেলেন রাজকীয় বিদায়
দীর্ঘ ৪১ বছর ধরে মসজিদে ইমামতি করেছেন মাওলানা আশরাফ আলী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকলামপুর বেলপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন তিনি।শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজের মাধ্যমে শেষে নানা আয়োজনে রাজকীয় সংবর্ধনায় তাকে বিদায় দেয় স্থানীয় মুসল্লিরা।মাওলানা আশরাফ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর ক্যাঠ্যা পাড়া গ্রামের বাসিন্দা ও চুনাখালি কলেজের সাবেক প্রভাষক।

এর আগে শেষবারের মতো জুমার নামাজে ইমামতি শেষে মাওলানা আশরাফ আলি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান।পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে মাইক্রোবাসে করে ইমামকে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। সামনে-পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ইসলামের বিভিন্ন স্লোগান দিতে দিতে রাজকীয়ভাবে ইমাম সাহেবকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিদায় অনুষ্ঠানে জামে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা আশরাফ আলিকে নগদ একলাখ তিন হাজার টাকা ও নিত্য ব্যবহার্য কিছু সরঞ্জাম তুলে দেন মুসল্লিরা।স্থানীয় বাসিন্দা মনিরুল হক বলেন, বেলপাড়া জামে মসজিদে ৪১ বছরের বেশি সময় ধরে ইমামতি করে আসছেন আশরাফ আলি। কোনো দিন কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। এমনকি কেউ কটু কথা বললেও উত্তর দেননি। এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন।

মনিরুল ইসলাম নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, আমার বাবা তার কাছে কোরআন শিখেছেন। আমিও তার কাছে কোরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক ইসলামি শিক্ষা দিয়েছেন।বিদায়ী ইমাম মাওলানা আশরাফ বলেন, বিগত ৪১ বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এতো ভালোবাসায় সত্যিই মুগ্ধ।

চকলামপুর বেলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল বলেন, আমরা বিদায়ী ইমাম মাওলানা আশরাফ প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। অনেকে অনেকভাবে তার কাছে শিখেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে। এটি খুবই কষ্টের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার