ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মিজানুর রহমান আজহারির বয়ান শুনলেন লাখো জনতা

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন
মিজানুর রহমান আজহারির বয়ান শুনলেন লাখো জনতা
জনপ্রিয় ইসলামি বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারির বয়ান শুনলেন কক্সবাজার ও বিভিন্ন জেলা থেকে আগত কয়েক লাখ মানুষ।শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজরের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন তিনি। রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠেন ড. মিজানুর রহমান আজহারি। ৯টা ৩৫ মিনিট থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বয়ান করেন তিনি।


হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হযরত ওমর ফারুকের জীবনীসহ ২৪-এর গণঅভ্যুথান ও পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে অনুরোধ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।এর আগে ওইদিন সকাল থেকে আজহারির আসার খবরে মানুষের ঢল নামে কক্সবাজার এলাকায়। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিলস্থল। তাফসিরকে কেন্দ্র করে ময়দানস্থলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আয়োজক কমিটি ও প্রশাসন। বসুন্ধরা মালিকানাধীন হেলিকপ্টারে করে এসেছেন তিনি।


এদিকে সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন, মনিরুল ইসলাম মজুমদার। মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হওয়ায় অতিরিক্ত মানুষের চাপে দুই কিলোমিটার এলাকাজুড়ে কাজ করছে না মোবাইল ইন্টারনেট। রাতে মাহফিলস্থল ও আশপাশের এলাকা মহাজন সমুদ্রে পরিণত হয়। অনেককে দাঁড়িয়ে বয়ান শুনতে দেখা যায়।পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, আজহারি হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসলিমদের ঢল নেমেছে। প্রায় ২ঘণ্টা বয়ান করেন তিনি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারি হুজুরের বয়ান শেষ হয়েছে। মাহফিলে কয়েক লাখ মানুষের উপস্থিতি ছিল। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা