ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

দল নয়, প্রেশার গ্রুপ হিসেবে থাকবে নাগরিক কমিটি: সারজিস

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১০:১৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১০:১৮:১৭ পূর্বাহ্ন
দল নয়, প্রেশার গ্রুপ হিসেবে থাকবে নাগরিক কমিটি: সারজিস
আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে উল্লেখ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না। একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। আগামীতে যে সরকারই আসুক, নাগরিক কমিটি প্রেশার গ্রুপ হিসাবে থাকবে।শুক্রবার, দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক সারজিস বলেন, আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।

নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মধ্যেই কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই। তদবিরে বিশ্বাস করি না। শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধু মাত্র একটা টার্ম বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত ৩ থেকে ৪টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। 

তিনি আরও যোগ করেন, এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেও যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।সারজিস বলেন, আমাদের মগজে মননে দাসত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা দেশে তদবিরের সংস্কৃতি তৈরি করেছে। এখনো আমার কাছে তদবির আসে। এটি দু’একদিনে শেষ হবে না। সময় লাগবে। আমরা দেখাব যে তদবির ছাড়াও কাজ হয়।জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার মূল উদ্দেশ্য নিয়ে সারজিস বলেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনও রাজনৈতিক প্লাটফর্ম না, আগামীতে হবেও না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা