ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি এবং উপাচার্য কোটা বাতিল, সংস্কার করা হয়েছে পোষ্য কোটাও

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১০:৪৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১০:৪৩:৩১ পূর্বাহ্ন
মুক্তিযোদ্ধার নাতি-নাতনি এবং উপাচার্য কোটা বাতিল, সংস্কার করা হয়েছে পোষ্য কোটাও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং উপাচার্যের জন্য নির্ধারিত কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এছাড়াও পোষ্য কোটাও সংস্কার করা হয়েছে বলে জানানো হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সভায় ১০টি আলাদা ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে ৭টি ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয় এবং  ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৩৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫ শতাংশ করা হয়েছে। এছাড়া প্রতিটি বিভাগে ৪ জনের বেশি পোষ্য কোটায় ভর্তি না করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।এবছর ভর্তি পরীক্ষায় এ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদে সাথে যুক্ত হয়েছে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। একইসাথে সি ইউনিটের অন্তর্ভুক্ত কলা অনুষদের সঙ্গে যুক্ত হয়েছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং আইন অনুষদ৷ এছাড়া বাকি ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয় অপরিবর্তিত থাকবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি