ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে ট্রাম্পকে রাশিয়ার কঠোর বার্তা

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১১:১৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১১:১৮:৪৫ পূর্বাহ্ন
পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে ট্রাম্পকে রাশিয়ার কঠোর বার্তা
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিলো রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না।পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দোনেৎস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন।

 দেশটির জাপোরিজঝিয়ার একটি শিল্পাঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী। একইসঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখলও অব্যাহত আছে তাদের।রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনীও। রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। একইদিন রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছ ইউক্রেন। তাদের হামলায় জাপোরিজঝিয়ায় কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
 
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। গত সপ্তাহে শুধু রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি।
 
এমন পরিস্থিতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না।তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশটির ওপর হামলাকারীদের শান্ত করার উদ্দেশ্যে তৈরি আছে।

 রুশ পত্রিকা কমার্স্যান্টের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল। আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে।’সোভিয়েত-পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ ১৯৯০ সালে এই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা