ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কিশোর কুমার হয়ে ফিরছেন আমির খান

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:০০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১২:০০:১৮ অপরাহ্ন
কিশোর কুমার হয়ে ফিরছেন আমির খান
এমনিতে সময়টা ভাল যাচ্ছে না বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের। ‘লাল সিং চাড্ডা’ ও ‘থাগস অফ হিন্দুস্তান’ এর ব্যার্থতার পর নিয়েছেন টানা বিরতি। তবে এবার শোনা যাচ্ছে ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কিশোর কুমারকে নিয়ে বায়োপিক নিয়ে ফিরছেন আমির খান। জানা গেছে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ‘বারফি’ খ্যাত  অনুরাগ বসু। সম্প্রতিই ‘সিতারে জামিন পার’-এর শ্যুটিং সেরে ফেলেছেন আমির। যেটি কিনা আগামী ২০২৫ এ মুক্তি পাবে বলে খবর। এছাড়াও পিঙ্কভিলা সূত্রের খবর, আমিরের ঝুলিতে নাকি রয়েছে আরও ৫ টি ছবি, যেগুলো করার জন্য নাকি বেশ আগ্রহী নায়ক। তার মধ্যে রয়েছে কিশোর কুমারের বায়োপিক।

ইতোমধ্যে প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করেছেন আমির খান ও নির্মাতা অনুরাগ। এখনও পর্যন্ত তাদের মধ্যে মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও খবর।
সূত্রের খবর, কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের এক স্বপ্নের প্রোজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রোজেক্টটি উপস্থাপন করতে চান। এদিকে আমির খানও কিশোর কুমারের একজন বড় অনুরাগী। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে বলে খবর।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি