ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ডেনমার্ক প্রণালির পানির নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের খোঁজ

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:০৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:০৮:০৫ অপরাহ্ন
ডেনমার্ক প্রণালির পানির নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের খোঁজ
ডেনমার্ক প্রণালির আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মধ্যে থাকা ডুবো চ্যানেলের পানির নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান পাওয়া গেছে। এই জলপ্রপাত প্রায় ৩০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত।পানির নিচে থাকা এই জলপ্রপাতের চূড়া থেকে সমুদ্রের তলদেশের গভীরতা প্রায় সাড়ে ১১ হাজার ফুট, যা ভেনেজুয়েলায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেলের উচ্চতার (৩২১২ ফুট) চেয়েও বেশি। পানির নিচে থাকা এই জলপ্রপাত প্রায় ১৭ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৫০০ বছর আগে সৃষ্ট বলে ধারণা করা হচ্ছে।


বিশাল জলপ্রপাতটি ভূপৃষ্ঠ থেকে শনাক্ত করা যায় না। এ বিষয়ে স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনা সানচেজ ভিদাল বলেন, জলপ্রপাতের প্রভাব ভূপৃষ্ঠে অদৃশ্য হলেও সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার তথ্য এই জলপ্রপাতের কার্যকলাপের প্রমাণ দেয়। ডেনমার্ক প্রণালিতে এই জলপ্রপাত প্রায় ৩০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত।যুক্তরাজ্যের সাউদাম্পটনের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের প্রতিবেদনের তথ্যমতে, এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ ফুট বেগে পানি প্রবাহিত হচ্ছে, যেখানে নায়াগ্রা জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ১০০ ফুট পানির গতি দেখা যায়। এর কারণ তুলে ধরে বিজ্ঞানী মাইক ক্লেয়ার বলেন, আপেক্ষিকভাবে কম মাত্রার ঢাল রয়েছে এই জলপ্রপাতে।

শেষ বরফ যুগের হিমবাহের কারণে ঢালু সমুদ্রতলে এই জলপ্রপাত তৈরি হয়েছে। এই জলপ্রপাত এখন নরডিক সাগর থেকে ইরমিঙ্গার সাগরে ঠান্ডা পানি প্রবাহিত করে থাকে। এ প্রক্রিয়াটি গভীর সমুদ্রের স্রোত ও তাপ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু তা–ই নয়, ডেনমার্ক প্রণালি দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার কারণে মেরু জলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করছে এই জলপ্রপাত।

সূত্র: গ্যাজেট৩৬০

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম