ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার
ইকোনমিক টাইমসের প্রতিবেদন

শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:২৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:২৭:০০ অপরাহ্ন
শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও, সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছে ভারত। এই বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র। ভূ-রাজনৈতিক স্বার্থ বিবেচনায় তাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের মতে, হাসিনাকে ফেরত পাঠালে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে।

উচ্চপর্যায়ের সূত্র উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। বিষয়টি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে এবং এতে কয়েক মাস সময় লাগতে পারে।

ভারতের মতে, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন। তিনি উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই প্রেক্ষাপটে তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে তারা।

এছাড়া, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, রাজনৈতিক উদ্দেশ্যে করা অনুরোধ কার্যকর করার কোনো বাধ্যবাধকতা নেই।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতের মাটিতে থাকায় আওয়ামী লীগের মনোবল বাড়বে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

ভারত দাবি করেছে, তারা সবসময় রাজনৈতিক আশ্রয়ে অতিথি গ্রহণের ঐতিহ্য ধরে রেখেছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উদাহরণ টেনে বলা হয়েছে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর শেখ হাসিনাও ভারতে নির্বাসিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, তবে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। এজন্য ইস্যুটি জটিল এবং সময়সাপেক্ষ।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম