ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

মাঠের খেলায় পারছে না, আদালতের রায়ও পক্ষে যাচ্ছে না বার্সার

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:৩৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:৩৩:৪৫ অপরাহ্ন
মাঠের খেলায় পারছে না, আদালতের রায়ও পক্ষে যাচ্ছে না বার্সার
লা লিগায় বার্সেলোনার সময়টা যাচ্ছে কঠিন এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে। লিগে শেষ সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। বাকি ছয় ম্যাচে (চারটি হার ও দুটি ড্র) পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বার্সা। এমন নাজুক অবস্থার মধ্যে আরও এক দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি—মৌসুমের দ্বিতীয়ভাগে দানি অলমোর মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

চলতি মৌসুমের শুরুতে ৫ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন দানি অলমো। এক সময় বার্সার বয়সভিত্তিক দলে খেলা এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ১২ বছর পর পুরোনো ক্লাবে ফিরে আসেন। তবে আর্থিক সংকটে ক্লাবটি লা লিগায় অলমোকে নিবন্ধন করতে পারেনি।

এদিকে আন্দ্রেস ক্রিস্টেনসনের দীর্ঘমেয়াদি চোটের কারণে তাঁর পরিবর্তে অলমোকে অস্থায়ী নিবন্ধন দেওয়া হয়, যার মেয়াদ ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে মেয়াদ বাড়ানোর জন্য আদালতে করা বার্সার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নতুন বছরে বার্সার জার্সিতে অলমোর খেলা এখন অনিশ্চিত।

ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে গাভির নিবন্ধনের ক্ষেত্রেও একই সমস্যায় পড়েছিল বার্সা। সেবার আদালতের রায় বার্সার পক্ষে এলেও এবার ভিন্ন সিদ্ধান্ত এসেছে।

শুক্রবার লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, আদালত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অলমোর অস্থায়ী নিবন্ধনের আবেদন খারিজ করেছে। কারণ হিসেবে বলা হয়েছে, অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে বার্সা।

বার্সার আর্থিক সীমাবদ্ধতা তাদের সমস্যাকে আরও জটিল করে তুলেছে। লা লিগার নিয়ম অনুযায়ী, ৪০ কোটি ৬০ লাখ ইউরোর বার্ষিক ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে বার্সার জন্য। তবে ক্লাবটি এর চেয়েও বেশি খরচ করেছে, যা নতুন খেলোয়াড় নিবন্ধনে বিধিনিষেধ আরোপ করেছে।

তবে লা লিগার নিয়ম অনুসারে, ক্লাবগুলো রাজস্ব বৃদ্ধি করলে নির্ধারিত সীমার কিছুটা অতিক্রম করার সুযোগ পাবে। এ অবস্থায় দানি অলমোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে বার্সাকে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু