ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

টিকিট কেনার টাকা না থাকায়, বগির নিচে ঝুলে ২৫০ কিলোমিটার ভ্রমন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:৪২:৫৯ অপরাহ্ন
টিকিট কেনার টাকা না থাকায়, বগির নিচে ঝুলে ২৫০ কিলোমিটার ভ্রমন
ট্রেনের বগির নিচে ঝুলে প্রায় ২৫০ কিলোমিটার ভ্রমণ করেছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যপ্রদেশের ইতারসি থেকে ছাড়া জবলপুর-দানাপুর এক্সপ্রেসে এই ঘটনা ঘটে।  শুক্রবার ২৭ ডিসেম্বর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ট্রেনটি জবলপুর স্টেশনের কাছে পৌঁছালে, রেলওয়ের কর্মীরা নিয়মিত পরিদর্শনের সময় ট্রেনের দুই চাকার মাঝে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাঁরা লোকো পাইলটকে (ট্রেনের চালক) জানালে ট্রেন থামানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তাঁর কাছে টিকিট কেনার মতো টাকা ছিল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে, বিপজ্জনক এই পদ্ধতিতে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন।রেলওয়ে রক্ষণাবেক্ষণ বাহিনীর (আরপিএফ) পরিদর্শক বলেন, ‘লোকটিকে সুস্থ বলে মনে হয়নি। তাঁর আচরণ দেখে মনে হয়েছে, মানসিকভাবে অসুস্থ।’

তিনি জানান, লোকটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ক্যারেজ ও ওয়াগন বিভাগের কর্মীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরপিএফ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার