ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

কোটি টাকার গানে শাকিবসহ একঝাঁক তারকা

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:৪৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ১২:৪৬:৫৮ অপরাহ্ন
কোটি টাকার গানে শাকিবসহ একঝাঁক তারকা
কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন—ঢাকা ক্যাপিটালসের জন্য বড় কোনো চমক নিয়ে আসছেন শাকিব খান। এ নিয়ে হইচই চলছে টিমের ভেতরে-বাইরে। এর সত্যতা পাওয়া গেল এফডিসিতে বিশাল সেট তৈরি আর তারকাবহুল শুটিংয়ের মাধ্যমে।

তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়; ঢাকা ক্যাপিটালসের থিম সংয়ের শুটিং। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, ইমন, দীঘিসহ শোবিজ অঙ্গনের ১৫ জন তারকা। ছিলেন ঢাকা ক্যাপিটালস দলের খেলোয়াড়রাও।

ঢাকা ক্যাপিটালসের এই থিম সংয়ের জন্য গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর করেছেন প্রীতম হাসান। ভিডিও পরিচালনা করেছেন রাকিব আহমেদ, আর কোরিওগ্রাফি করেছেন বিল্লাল-রোহান।

রিমার্ক হারল্যানের উদ্যোগে নির্মিত এই থিম সংয়ের বাজেট ছাড়িয়েছে কোটি টাকা। শাকিব খানের নেতৃত্বে এই প্রজেক্টে ঢাকাই শোবিজের আরও অর্ধডজন তারকা যুক্ত হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে।

গানের শুটিংয়ে অংশ নিয়ে সিয়াম আহমেদ বলেন, "আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছি। এই টিম আমাদের সবার। তাই পারফর্ম করতে পেরে ভালো লেগেছে। গানটি দলের শক্তি আর দক্ষতার প্রতীক।"

অন্যদিকে, স্পর্শিয়া বলেন, "এটি চোখ ধাঁধানো একটি গান হয়েছে। আমার বিশ্বাস, এবার বিপিএলে চ্যাম্পিয়ন হবে ঢাকা ক্যাপিটালস।"

সম্প্রতি থিম সংয়ের শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ও ইউটিউব পেজে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টিমের দায়িত্বশীল কর্তা ইমন। তিনি বলেন, "রিমার্ক হারল্যান সব সময় নতুন কিছু নিয়ে আসে। এবারও তাই হয়েছে। গানটি সবাইকে মুগ্ধ করবে এবং আমাদের দল চ্যাম্পিয়ন হবে।"

এবার বিপিএলে গানটি শুধু বিনোদন নয়, ঢাকা ক্যাপিটালসের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি