ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শেখ হাসিনার অর্থপাচারের নথি ধ্বংসের জন্যই সচিবালয়ে আগুন: রিজভী

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ১২:৫৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০১:৪৩:১৮ অপরাহ্ন
শেখ হাসিনার অর্থপাচারের নথি ধ্বংসের জন্যই সচিবালয়ে আগুন: রিজভী
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থপাচারের গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অভিযোগ করেন। নয়ন সচিবালয়ের অগ্নিকাণ্ড নির্বাপণের সময় ট্রাকচাপায় নিহত হন।

রিজভী বলেন, "শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের অর্থপাচারের নথিপত্র ধ্বংস করতেই সচিবালয়ে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থপাচারের নথিও সেখানে ছিল। নয়ন সেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন।"

বিএনপির এই নেতা আরও বলেন, "পরাজিত শক্তি এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে ষড়যন্ত্র করছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে এ ষড়যন্ত্রকারীরা চিরতরে পরাজিত হবে।"

নয়নের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, "দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য এমন সাহসী তরুণরা জীবন দিচ্ছে। নয়নের পরিবারকে সার্বিক সহায়তা করতে বিএনপি প্রস্তুত।"

নয়নের পরিবারের পুনর্বাসন এবং তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি বলেন, "সরকার ব্যর্থ হলে বিএনপি এই দায়িত্ব নেবে।"

এ সময় নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গও তোলেন রিজভী। তিনি বলেন, "কেন নিত্যপণ্যের দাম বাড়ছে, তা সরকারকে ব্যাখ্যা করতে হবে এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সর্বক্ষেত্রে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।"

পরিদর্শনের সময় রিজভীর সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং জেলা ও মহানগর বিএনপির নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা