ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গ্যাস পাইপ বসানোর সময় শ্রমিকদের ওপর দেওয়াল ধসে নিখোঁজ ৩

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৩:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৩:২৭:৫৩ অপরাহ্ন
গ্যাস পাইপ বসানোর সময় শ্রমিকদের ওপর দেওয়াল ধসে নিখোঁজ ৩
গাজীপুর সদরের মেম্বারবাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইন নেওয়ার সময় পোল্ট্রি ফিড কারখানার দেওয়াল ধসে অন্তত ৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।সোমবার (২৮ অক্টোবর) সকালে গ্যাসের পাইপলাইন নেওয়া রিফাত অ্যালোমোনিয়াম কারখানার শ্রমিকরা পাইপলাইন বসাতে শুরু করেন। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোল্ট্রি ফিড কারখানার দেওয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত অ্যালোমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ কাজ চালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই কারখানার বিশাল দেওয়াল নির্মাণ শ্রমিকদের ওপরে পড়ে।

স্থানীয়রা জানায়, তাৎক্ষণিক ৪ জনকে উদ্ধার করতে পারলেও আটকা পড়ে যান আরও ৩ জন।ফায়ার সার্ভিস বলছে, একজনকে শনাক্ত করে উদ্ধার অভিযান চলছে। পুরো দেওয়াল সরালে জানা যাবে নিখোঁজের প্রকৃত সংখ্যা।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা