ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

ইলন মাস্কের রোষানলে উইকিপিডিয়া, অনুদান না দেওয়ার আহ্বান

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০২:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০২:২৫:৩০ অপরাহ্ন
ইলন মাস্কের রোষানলে উইকিপিডিয়া, অনুদান না দেওয়ার আহ্বান
বিশ্বজুড়ে বিনা মূল্যে নির্ভরযোগ্য তথ্যের অন্যতম উৎস হিসেবে পরিচিত অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তিনি উইকিপিডিয়ার তথ্য বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি কার্যক্রমে বাজেট বরাদ্দের সমালোচনা করেছেন এবং তার অনুসারীদের উইকিপিডিয়াকে অনুদান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি 'লিবস অব টিকটক' নামের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টের প্রতিক্রিয়ায় মাস্ক লিখেছেন, “তাদের সম্পাদনার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত উইকিপিডিয়াকে অনুদান দেওয়া বন্ধ করুন।” ওই পোস্টে দাবি করা হয়, উইকিপিডিয়ার ২০২৩-২৪ অর্থবছরের ১৭ কোটি ৭০ লাখ ডলারের বাজেটের ২৯ শতাংশ বরাদ্দ করা হয়েছে ইকুইটি এবং সেফটি অ্যান্ড ইনক্লুশন কার্যক্রম পরিচালনার জন্য।

গত বছর অক্টোবর মাসে ইলন মাস্ক উইকিপিডিয়াকে ১০০ কোটি ডলার অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে একটি শর্তে। তার শর্ত ছিল, উইকিপিডিয়ার নাম পরিবর্তন করে ‘ডিকিপিডিয়া’ রাখা। তবে উইকিপিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন তার শর্তে রাজি হয়নি। যদিও মাস্ক সম্প্রতি জানিয়েছেন, 'ডোজ ডিজাইনার' নামের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টের প্রতিক্রিয়ায় তিনি এখনও ১০০ কোটি ডলার অনুদান দেওয়ার প্রস্তাব বহাল রেখেছেন।

ইলন মাস্কের অভিযোগের প্রতিক্রিয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার দাবি করেছে। তারা জানিয়েছে, ইকুইটির জন্য বাজেটের ১৭ দশমিক ৬ শতাংশ বা ৩১ দশমিক ২ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, সেফটি অ্যান্ড ইনক্লুশনের জন্য ১১ দশমিক ৬ শতাংশ বা ২০ দশমিক ৫ মিলিয়ন ডলার। সবচেয়ে বড় বাজেটের অংশ ৪৮ দশমিক ৭ শতাংশ বা ৮৬ দশমিক ১ মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে অবকাঠামো উন্নয়নে, এবং ২২ দশমিক ২ শতাংশ বা ৩৯ দশমিক ২ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে উইকিপিডিয়ার কার্যক্রম উন্নয়নের জন্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন