ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

‘মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো জালে পড়বেন না’

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০২:৪৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০২:৪৫:১৬ অপরাহ্ন
‘মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো জালে পড়বেন না’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে যেন তিনি মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো আরেকটি ভুল সিদ্ধান্তে না পড়েন। ফারুক বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকারবঞ্চিত জনগণ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে, তাই অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

ফারুক বলেন, “যারা দেশের গণতন্ত্র হত্যা করেছে, যারা ছাত্র-জনতার আন্দোলন থামাতে নির্যাতন করেছে, তাদের এখনো কেন গ্রেপ্তার করা হয়নি?” দেশবাসী এ বিষয়ে জানতে চায়, বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আপনারা যদি ফ্যাসিবাদী সরকারের দোসরদের সরিয়ে না দেন, তারা আবার ষড়যন্ত্র করতে পারে।” ফারুক এসব কথা বলার পর, তিনি আবারও নির্বাচন রোডম্যাপের দাবিতে সুর তোলেন এবং বলেন, “সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে যেন ড. ইউনূস মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো আরেকটি ভুল সিদ্ধান্ত না নেন।”

সাবেক বিরোধী দলের চিফ হুইপ ফারুক বলেন, “২০০৮ সালের নির্বাচন ছিল চক্রান্তমূলক। মইনুদ্দিন-ফখরুদ্দিন বিদেশে বসে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনে এবং বিএনপিকে কয়েকটি আসন দেয়।”

তিনি আরও বলেন, “আমরা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মতো নির্বাচন চাই না। এমন একটি নির্বাচন চাই, যেখানে মৃত ব্যক্তিরা ভোট দিতে পারবে না, রাতে ভোট হবে না এবং যে ভোট সে দেবে।”

জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশে বলেন, “সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নাঈম, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, পল্টন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?