ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মনমোহন সিংয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৩:০৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৩:০৮:৩৪ অপরাহ্ন
মনমোহন সিংয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে জড়ো হয়েছেন হাজারো মানুষ। শনিবার সকালে নয়াদিল্লিতে কংগ্রেস পার্টির সদর দপ্তরে আনা হয় দেশটির ১৪তম প্রধানমন্ত্রীর কফিন। এ সময় তাকে তাকে গার্ড অব অনার দিয়ে তার কফিন ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এদিন সকাল পৌনে ১২টায় নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 এদিকে মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেন, একজন পরামর্শদাতা এবং পথপ্রদর্শককে হারিয়েছেন। তিনি আরো বলেন, মনমোহন সিং অগাধ প্রজ্ঞা এবং সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এদিকে মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে চলছে ৭ দিনের জাতীয় শোক।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর থেকে বুধবার ১ জানুয়ারি পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
এর আগে বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মনমোহন সিং মারা যান। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো মনমোহনের বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ছিল।বৃহস্পতিবার বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন বর্ষীয়ান এই কংগ্রেস রাজনীতিবিদ। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা