ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

স্বাগতাকে লিগ্যাল নোটিশ!

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৩:৫৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৩:৫৭:২৭ অপরাহ্ন
স্বাগতাকে লিগ্যাল নোটিশ!
জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতাকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। মুহম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী এই নোটিশ পাঠিয়েছেন।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, স্বাগতাকে পাঠানো এই লিগ্যাল নোটিশটি সময় সংবাদের হাতে এসেছে। নোটিশে অভিযোগ করা হয়েছে, একজন মুসলমান হয়েও স্বাগতা ইসলাম পরিপন্থি জীবনযাপন করছেন এবং লিভ টুগেদার সম্পর্কের মতো ইসলাম ধর্মবিরোধী কার্যকলাপ প্রকাশ্যে স্বীকার করেছেন। এর ফলে, সমাজে অনৈতিকতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে আরও বলা হয়, ইসলামে বিয়ের আগে নারী-পুরুষের সহবাস বা লিভ টুগেদার সম্পূর্ণ হারাম। সেইসাথে, অভিনেত্রীর প্রকাশ্যে এই কাজটি স্বীকার করার ফলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে, নোটিশের মাধ্যমে স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে এবং ৭ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যদি তিনি এটি না করেন, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা তার বিয়ের প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি জানান, বিয়ের আগে এক বছর লিভ টুগেদারে ছিলেন তিনি ও তার স্বামী ড. হাসান আজাদ। প্রথমে বিষয়টি সমাজে গ্রহণযোগ্যতা লাভ করলেও পরে সবাই এটিকে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছে বলে তিনি মনে করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা