ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সংস্কার করবে নির্বাচিত সরকার, ১৩ বছর পর দেশে ফিরে কায়কোবাদ

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৪:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৪:৩৩:২১ অপরাহ্ন
সংস্কার করবে নির্বাচিত সরকার, ১৩ বছর পর দেশে ফিরে কায়কোবাদ
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি নেতা কায়কোবাদ। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কায়কোবাদ। তিনি বলেন, "অন্তর্বর্তী সরকার নয়, সংস্কার করবে নির্বাচিত সরকার।"

তিনি আরও বলেন, "শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। জনগণকে রক্ষা করতে হবে।"

১৯৯৬ সালের প্রসঙ্গ তুলে কায়কোবাদ বলেন, "ইসলামি দলগুলো ভুল না করলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না।"

দলের নেতাকর্মীদের উদ্দেশে কায়কোবাদ তারেক রহমানের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, "দলের কেউ অসৎ আচরণ করলে তাকে বহিষ্কার করা হবেই।"

কায়কোবাদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা