ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সাদপন্থি নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৪:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৪:৪৭:০৩ অপরাহ্ন
সাদপন্থি নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, জিয়া বিন কাসেম ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের পর টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

তাবলিগ জামাত শুরা কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান অভিযোগ করেন, জিয়া বিন কাসেম ১৮ ডিসেম্বর রাতে ইজতেমা ময়দানে সংঘটিত হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, “টঙ্গী থানার মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। তাকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।”

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, "আসামিকে থানায় আনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"

এর আগে, গত ১৯ ডিসেম্বর রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বরের ওই সংঘর্ষে ইজতেমা ময়দান রক্তাক্ত হয়ে ওঠে, যা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এর জেরে সন্ত্রাস দমন এবং দোষীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম