ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘৫ তারিখের গণঅভ্যুত্থান না হলে আমি ওসি হতে পারতাম না’

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৪:৫২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৪:৫২:৩৮ অপরাহ্ন
‘৫ তারিখের গণঅভ্যুত্থান না হলে আমি ওসি হতে পারতাম না’
কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিএনপির কর্মীসভার মঞ্চে উঠে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেন, “১৫-১৬ বছর কীভাবে ছিলেন, কোথায় ছিলেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কোথায় কীভাবে কষ্ট করেছেন। আমি নিজেও ওই রকম নির্যাতিত ছিলাম। ৫ তারিখের গণঅভ্যুত্থান না হলে আমি এখানে ওসি হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি।”

গত বুধবার (২৭ ডিসেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির কর্মীসভায় এই বক্তব্য দেন তিনি। সভার শুরু থেকেই স্থানীয় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। পরে পরিস্থিতি শান্ত করতে ওসি মঞ্চে উঠে বক্তব্য দেন।

তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “অনেক ত্যাগের পরে আপনারা এ পর্যন্ত এসেছেন। সুযোগটা ভালোভাবে কাজে লাগান। এমন কিছু করবেন না যাতে তৃতীয় পক্ষ সুযোগ নেয়। আমরা আপনাদের সেবায় আছি। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।”

ওসির এমন বক্তব্যকে সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা অপেশাদার বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে ওসি শেখ মঈনুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেছেন, “বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা থামাতে এমন বক্তব্য দিয়েছি। এতে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেছেন, বিষয়টি নজরে এসেছে এবং খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ওসির এমন বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা