ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
এআই গডফাদার হিন্টনের সতর্কতা

মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৫:০৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৫:০৮:৫৮ অপরাহ্ন
মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) 'গডফাদার' হিসাবে পরিচিত ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন সতর্ক করে দিয়েছেন যে, আগামী ৩০ বছরের মধ্যে এই প্রযুক্তি মানবজাতিকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে। হিন্টন বলেন, এআই-এর অত্যধিক ক্ষমতাসম্পন্ন হওয়ার কারণে মানুষ এখন শিশু তুল্য হয়ে যেতে পারে।

চলতি বছরের শুরুর দিকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারপ্রাপ্ত এই বিজ্ঞানী মনে করেন, আগামী তিন দশকের মধ্যে এআই-এর মাধ্যমে মানুষের বিলুপ্তির সম্ভাবনা ১০ থেকে ২০ শতাংশ রয়েছে। এর আগে, ২০২৩ সালে তিনি এই সম্ভাবনা ১০ শতাংশ কম বলেছিলেন, তবে এআইয়ের দ্রুত উত্থান তার পূর্বাভাসের হার বাড়িয়ে দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রেডিও ফোরের অনুষ্ঠানে হিন্টন বলেন, "আমাদের আগে কখনো মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান কোনো বিষয়কে মোকাবিলা করতে হয়নি। কম বুদ্ধিমান বিষয়ের মাধ্যমে অধিক বুদ্ধিমান বিষয়ের নিয়ন্ত্রণের অনেক কম উদাহরণ রয়েছে, যেটি বেভর্তনের প্রক্রিয়ায় যেমন মা এবং শিশুর মধ্যে দেখা যায়।"

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে "অত্যন্ত বুদ্ধিমান" সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন, যা মানুষের চেয়ে অনেক দ্রুত অগ্রসর হচ্ছে। হিন্টন বলেন, "আমি ভাবিনি, আমরা এখন যেখানে আছি, তা হবে। আমি ভেবেছিলাম ভবিষ্যতে একসময় এখানে পৌঁছাব।"

এআইয়ের অপ্রত্যাশিত দ্রুত অগ্রগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বর্তমানে বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন যে, আগামী ২০ বছরের মধ্যে এআই সিস্টেমগুলো মানুষের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে উঠতে পারে। এই দ্রুত বিকাশের কারণে এআই নিয়ন্ত্রণে সরকারগুলোর আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সতর্ক করেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা