ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ছাত্রলীগ নেতা সজল কারাগারে, আদালত চত্বরে ডিম নিক্ষেপ

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৫:৩২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৫:৩২:২০ অপরাহ্ন
ছাত্রলীগ নেতা সজল কারাগারে, আদালত চত্বরে ডিম নিক্ষেপ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহসভাপতি রনবীর বাড়ই সজলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 

শনিবার (২৮ ডিসেম্বর) তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে হাজির করা হলে আদালত তাকে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে সজলকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ডিম নিক্ষেপ করেন এবং সজলকে মেট্রোপলিটন গারদে নেওয়ার সময় তাকে কিল-ঘুষি মারেন।

এর আগে, শুক্রবার রাতে বাগেরহাট জেলার মোংলা থানার খাসির ডাঙ্গা গ্রাম থেকে সজলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

বিশেষ করে, জুলাই মাসে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যা বিভিন্ন ভিডিও ফুটেজে ধরা পড়েছে। সজলকে গ্রেপ্তারের পর খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, তার বিরুদ্ধে খুলনা জেলা এবং মহানগরের বিভিন্ন থানায় হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা