ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ফ্রিজ, এসি ও টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৬:৪৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৬:৪৫:০০ অপরাহ্ন
ফ্রিজ, এসি ও টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন
দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশসেরা ব্র্যান্ডের গৌরব অর্জন করেছে ওয়ালটন। সেই সঙ্গে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ পুরস্কারেও ভূষিত হয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এ পুরস্কার জিতেছে ওয়ালটন।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি হিসেবে রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনে ওয়ালটনকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ এ ভূষিত করা হয়। এর মধ্যদিয়ে দেশসেরা ব্র্যান্ডের কাতারেও জায়গা করে নিয়েছে ওয়ালটন।

এদিন অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণকালে অন্যদের মধ্যে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহম্মেদ, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে অগণিত গ্রাহক, পরিবেশক ও ডিলারসহ সব সদস্য এবং শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানিয়ে ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ বলেন, দেশের বেস্ট ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে বিশাল এক অর্জন। এ নিয়ে টানা ১১বার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন ফ্রিজ। আর টানা দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছে ওয়ালটন টিভি। এছাড়া বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এয়ার কন্ডিশনার ক্যাটাগরি নতুন যুক্ত হয়েছে এবং এবারই প্রথম সেরা এসি ব্র্যান্ডের খেতাব জিতে নিয়েছে ওয়ালটন। এই সাফল্য ওয়ালটনের বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথে আরেকটি মাইলফলক।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সব বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। জরিপে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এ বছর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পাশাপাশি দেশসেরা ব্র্যান্ডের মধ্যে অবস্থান করে নেয় ওয়ালটন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজনেস কো-অর্ডিনেটর টু ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে