ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ঢাকা দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৬:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৬:৫২:১৯ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ের শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। রোববার (২৯ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না এবং মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটাতে দেওয়া হবে না। 

এছাড়া, আগের ফ্যাসিস্ট সরকারের আমলের দুর্নীতির তথ্য লোপাট করার কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সব কর্মকর্তাদের প্রতি দৃঢ় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, যুব ও ক্রীড়া, এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে। আগুনে এসব মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে এবং দেয়াল ও মেঝেতে বড় ক্ষতি হয়েছে।

এরপর সিদ্ধান্ত নেয়া হয়, পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কার্যালয়ে শুরু করা হবে। এরই মধ্যে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শূন্য কক্ষগুলোকে নির্ধারণ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা