ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মাহফিলে বিশৃঙ্খলা রোধে যে আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১১:২০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১১:২০:২৫ পূর্বাহ্ন
মাহফিলে বিশৃঙ্খলা রোধে যে আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী
কক্সবাজারের পেকুয়ায় শুক্রবার অনুষ্ঠিত জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম হয়। স্টেজে ওঠা এবং অনুষ্ঠান শেষে স্টেজ থেকে নামতে তার প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়। এ পরিস্থিতি তার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে মাওলানা আজহারী জানিয়েছেন, এভাবে চলতে থাকলে বড় জনসমাবেশে যোগদান করা তার পক্ষে কঠিন হয়ে পড়বে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে শ্রোতাদের কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন,

সুপ্রিয় বন্ধুরা, গতরাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে, স্টেজে উঠতে প্রায় ঘন্টা খানেক সময় লেগেছিল। প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না।
আমি কুরআনের একজন নগন্য ছাত্র। আপনাদের দ্বীনি ভাই। দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সর্বশেষ দেশে ২০১৯-২০২০ সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফাহা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলাকালীন সময়ে স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
প্রতিটি প্রোগ্রামেই মূল প‍্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। সেইফ এন্ট্রি এবং সেইফ এক্সিট নিশ্চিতকরণে, আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন।
অতি আবেগী হয়ে কুরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কুরআন-প্রেমীরা স্মার্টলি সবকিছু হ‍্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এতো বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা অসম্ভব।
আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি, নিশ্চই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালোলাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি, কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফাহা করতে চাই, কথা বলতে চাই, ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

পাঁচ বছর পর দেশের মাটিতে ফিরে শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার একটি তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। তার বক্তব্য শুনতে লাখ লাখ মানুষের ঢল নামে। মাহফিলটি বিপুল জনসমাগম এবং উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ড. মিজানুর রহমান আজহারী সর্বশেষ ২০২০ সালের শুরুতে দেশে ইসলামি মাহফিলে অংশ নেন। এরপর তিনি ব্যক্তিগত কারণে মাহফিলগুলো স্থগিত রেখে মালয়েশিয়ায় চলে যান। সেখানে উচ্চশিক্ষা এবং গবেষণা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। পাঁচ বছর পর তার উপস্থিতি নিয়ে দেশে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়, যা মাহফিলে মানুষের বিপুল সমাগমে প্রমাণিত হয়।

তার বক্তব্যে কুরআনের গভীর ব্যাখ্যা, প্রাসঙ্গিক বিষয়াবলি, এবং ইসলামের মৌলিক বার্তা তুলে ধরা হয়, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। মাহফিল শেষে তিনি শৃঙ্খলা রক্ষা ও দায়িত্বশীল আচরণের জন্য শ্রোতাদের ধন্যবাদ জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান