ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

মারা গেছেন‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অভিনেত্রী অলিভিয়া হাসি

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১১:২০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১১:২০:২৬ পূর্বাহ্ন
মারা গেছেন‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অভিনেত্রী অলিভিয়া হাসি
বিশ্বজুড়ে পরিচিত ও প্রশংসিত অভিনেত্রী অলিভিয়া হাসি, যিনি ১৯৬৮ সালে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় জুলিয়েট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেছিলেন। ৭৩ বছর বয়সে, শুক্রবার (২৭ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে খ্যাতি থেকে পুরস্কার—সবই পেয়েছিলেন।

সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবও জিতেছিলেন। অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। পুরস্কার পায় চিত্রগ্রহণ ও কস্টিউম বিভাগে।১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম অলিভিয়ার।

সাত বছর বয়সে লন্ডন গিয়েছিলেন তিনি। পরিচালক ফ্রাংকো জেফিরেলি একটি নাটকের প্রদর্শনীতে প্রথম অলিভিয়াকে দেখে তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ‘রোমিও’ চরিত্রটি করেছিলেন লিওনার্ড হোয়াইটিং। তাঁর বয়স ছিল তখন ১৬ বছর।
ছবিটি অলিভিয়ার ক্যারিয়ারে ভূমিকা রাখলেও বিতর্কও হয়েছিল বেশ। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে মামলা করেছিলেন অলিভিয়া ও লিওনার্ড। তাঁদের দাবি ছিল, ছবিটির শুটিংয়ে চাপ দিয়ে দুজনকে নগ্ন দৃশ্যে অভিনয় করানো হয়েছিল। ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চেয়েছিলেন তাঁরা।

যদিও গত বছর মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।অলিভিয়া সর্বশেষ ২০১৫ সালে ‘সোশ্যাল সুইসাইড’ ছবিতে অভিনয় করেছিলেন।
 

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ