ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ফেনী সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১১:৪৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১১:৪৪:১২ পূর্বাহ্ন
ফেনী সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা থেকে একজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির পাসপোর্ট পর্যালোচনায় দেখা গেছে, তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসেন। সেখান থেকে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত পিলার ২১৫৮/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে নাইজেরিয়ান নাগরিক গিলবার্ট আপিহকে আটক করা হয়। তার কাছ থেকে ব্যবহৃত ওষুধ, ঘড়ি, মোবাইল এবং পোশাকসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, সীমান্ত অতিক্রম করার সময় তাকে বিজিবির সদস্যরা আটক করেন। বর্তমানে আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন