ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০১:৪২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০১:৪২:২৪ অপরাহ্ন
বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
২০২৪ কে বিদায় জানানোর আগেই বিয়ের পিঁড়িতে বসলেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। পারিবারিক আয়োজনে গত ২৭ ডিসেম্বর তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ, যিনি বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন প্রিয়ন্তী এবং সালমান দু'জনেই।

বিয়ে অনুষ্ঠানটি ২৭ ডিসেম্বর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়, যেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয়ন্তী জানান, তাদের পরিচয় শুরু হয়েছিল প্রায় এক বছর আগে, এবং এরপর বন্ধুত্বে রূপ নেয়। চলতি বছরের জুলাইয়ে প্রিয়ন্তীর জন্মদিনে কক্সবাজারে বেড়াতে গিয়ে সালমান তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দিয়ে প্রিয়ন্তী পারেননি। এরপর সবকিছুই পারিবারিকভাবে এগিয়ে চলে এবং বছর শেষ হওয়ার আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি বিনোদন অঙ্গনে পা রাখেন। ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়। মাত্র তিন বছরেই অনেকগুলো বিজ্ঞাপনচিত্র, নাটক ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

কমেন্ট বক্স
সিলেটে ১৪৪ ধারা জারি

সিলেটে ১৪৪ ধারা জারি