ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

চোর–দুর্নীতিবাজদের সংসদে পাঠাবেন না: ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০২:০২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০২:০২:৩৭ অপরাহ্ন
চোর–দুর্নীতিবাজদের সংসদে পাঠাবেন না: ধর্ম উপদেষ্টা
চোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে না পাঠাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি গতকাল শনিবার মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈরে ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “চোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠানো উচিত নয়। আমাদের সমাজে নৈতিকতা ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

এ মাহফিলটি অনুষ্ঠিত হয় উপজেলার পূর্ব চান্দরা মাদ্রাসার সংলগ্ন খেলার মাঠে। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ। সার্বিক তত্ত্বাবধান করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমাদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মজিবুর রহমান, এবং সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস