ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শ্যামপুরে বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন
শ্যামপুরে বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সাততলা ভবনের একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটে। পরে ভোর ৫টার দিকে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) এবং মোহাম্মদ তুষার (৩৫)। জামিলের বাবা ইকবাল জানান, সাততলা ভবনের উপরের তলায় তারা তিনজন একটি রুমে কথা বলছিলেন। এসময় জামাল সিগারেট ধরাতে লাইটার জ্বালালে রুমে জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। জামালের শরীরের ৭৫ শতাংশ, জামিলের ৫৫ শতাংশ এবং তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা