ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০২:২৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০২:২৪:৫৩ অপরাহ্ন
যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক
গাজায় যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি। কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় গতকাল শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন, তবে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে প্রকাশ্যে প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া বিষয়টি খুব একটা দেখা যায় না। গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে গত কয়েক মাস ধরে অচলাবস্থা বিরাজ করছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "গাজায় যুদ্ধবিরতি আলোচনা ও চলমান যুদ্ধের অবসান নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কীভাবে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।"

এর আগে চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, "যুদ্ধবিরতির আলোচনায় গতি ফিরেছে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনার ইতিবাচক ফল আশা করছি।"

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এই আলোচনা এখন পর্যন্ত কার্যকরের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপহরণের এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী তাহমিনার

অপহরণের এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী তাহমিনার