ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অস্থায়ী পাশ সোমবার থেকে: তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০২:২৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০২:২৭:৪০ অপরাহ্ন
সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অস্থায়ী পাশ সোমবার থেকে: তথ্য উপদেষ্টা
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশে আগামীকাল সোমবার থেকে সাংবাদিকদের জন্য স্বল্প সংখ্যক অস্থায়ী পাশ দেওয়া হবে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, “সচিবালয়ে প্রবেশের সব পাশ বাতিল করে নতুন করে দেওয়া হবে। আগামীকাল থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাশ দেওয়া হবে।” এছাড়া, নতুন পাশের জন্য আবেদন প্রক্রিয়া দ্রুত জানানো হবে বলেও তিনি জানান।

এর আগে, গত শুক্রবার, সচিবালয়ে প্রবেশের জন্য বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সব অস্থায়ী পাস বাতিল করে অন্তর্বর্তী সরকার। একইভাবে, সাংবাদিকদের জন্য দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়। এর ফলে, সাংবাদিকসহ বেসরকারি কেউ আপাতত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস সচিব আরও জানান, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য সংবাদমাধ্যমগুলোকে আবেদনের জন্য আমন্ত্রণ জানাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার